প্রথম পাতা খেলা টি-২০ বিশ্বকাপ: সুপার ৮-এ নামছে ভারত, কোথায় কখন ম্যাচ দেখবেন

টি-২০ বিশ্বকাপ: সুপার ৮-এ নামছে ভারত, কোথায় কখন ম্যাচ দেখবেন

497 views
A+A-
Reset

চলতি টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ভারতীয় দল তাদের গ্রুপ পর্বে একটি ম্যাচ বাকি থাকতেই সুপার এইটের টিকিট নিশ্চিত করেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ৮ পর্বে আজ, বৃহস্পতিবার প্রথম নামছে ভারত।

ভারত সুপার এইটে রয়েছে গ্রুপ-এ’তে। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার। আজ রোহিত শর্মার দলের সামনে আফগানিস্তান।

গ্রুপ পর্বে চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। অন্য দিকে, ভারত গ্রুপ পর্বে খেলা সব ম্যাচ জিতে সুপার ৮-এ উঠেছে। যদিও তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ভেস্তে গিয়েছিল। ফ্লোরিডায় প্রথমে বৃষ্টি এবং পরবর্তীতে বৃষ্টির কারণে ভিজে আউটফিল্ডের কারণে ভারতের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। যে কোনও দল তিন ম্যাচের সুপার ৮ পর্বের প্রথম ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবে।

আজ খেলা শুরু রাত ৮টা থেকে। টেলিভিশনে খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে। মোবাইলে ম্যাচের সম্প্রচার হটস্টারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.