Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
টি-২০ বিশ্বকাপ: আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ, কখন কোথায় দেখবেন - NewsOnly24

টি-২০ বিশ্বকাপ: আজ মুখোমুখি ভারত-বাংলাদেশ, কখন কোথায় দেখবেন

কলকাতা: লিগ পর্বে দুর্দান্ত পারফরমেন্স। টি-২০ বিশ্বকাপের সুপার এইটে-এ আফগানিস্তানকে ৪৭ রানে হারায় টিম ইন্ডিয়া। শনিবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল বাংলাদেশের মুখোমুখি।

আগের ম‌্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে যেরকম নিখুঁত পারফরমেন্স উপহার দিয়েছে ভারতীয় দল। এ বারেও সেটাই ধরে রাখতে চাইছেন রোহিত শর্মারা। বাংলাদেশের বিরুদ্ধে জিতলে শেষ চারে রাস্তা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। শনিবার সেই লক্ষ‌্য নিয়েই নামছে টিম ইন্ডিয়া।

ভারতীয় সময়ে রাত ৮ টায় শুরু হবে আজকের ম্যাচ। টস অনুষ্ঠিত হবে আধা ঘণ্টা আগে। রাত ৭.৩০ মিনিটে দুই দলের অধিনায়করা মাঠে পৌঁছাবেন। স্টার স্পোর্টসের বিভিন্ন নেটওয়ার্কে টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। ইংরেজি ও হিন্দি ছাড়াও অন্যান্য ভারতীয় ভাষাতেও এই ম্যাচ উপভোগ করতে পারবেন। ডিজনি প্লাস হটস্টারে ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে।

Related posts

সঞ্জু-ঈশানের ঝড়ে ফাইনালে ভারত, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ইতিহাসের সামনে সূর্যকুমাররা

‘বাংলার মানুষের গায়ে আঁচ পড়তে দেব না’, বীণাপাণি দেবীর তিরোধান দিবসে মতুয়া ইস্যুতে বিজেপিকে তোপ মমতার

ইডেনে সঞ্জুর ঝড়ে সেমিফাইনালে ভারত, ৯৭ রানে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল সূর্যবাহিনী