Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
 দুর্দান্ত ডাবল সেঞ্চুরি যশস্বী জসওয়ালের - NewsOnly24

 দুর্দান্ত ডাবল সেঞ্চুরি যশস্বী জসওয়ালের

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিশতরান করলেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। প্রথম দিনে ২৫৭ বলে ১৭৯ রান করে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। শুক্রবারের ইনিংসে ১৭টি চার ও ৫টি ছক্কা মেরেছিলেন তিনি।

শনিবার ১০২তম ওভারে শোয়েব বশিরের প্রথম ২টি বলে ছয় ও চার মেরে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ১৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৭৭ বলে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যান যশস্বী।

ভারত শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই বড় রানের ভিত গড়ে ফেলে। সৌজন্যে যশস্বী জসওয়ালের দুর্দান্ত ব্যাটিং। যদিও যশস্বী কার্যত একা লড়াই চালান বলে মনে হওয়া স্বাভাবিক। কেননা তরুণ ওপেনার প্রথম দিনে অনায়াসে দেড়শো রানের গণ্ডি টপকালেও ভারতের আর কোনও ব্যাটার ব্যক্তিগত ৪০ রানেও পৌঁছতে পারেননি।

Related posts

ইডেনে সঞ্জুর ঝড়ে সেমিফাইনালে ভারত, ৯৭ রানে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল সূর্যবাহিনী

২৫৬ রানের ঝড়ে জিম্বাবোয়ে বিধ্বস্ত, এবার ইডেনের লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে

বিশ্বকাপে অপরাজিত ভারত, নেদারল্যান্ডস ম্যাচে ব্যাটে-বলে দাপট, তবু উদ্বেগ ফিল্ডিং ও ওপেনিংয়ে