প্রথম পাতা খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত ভারত-পাক মহারণ, সুপার ফোরে বাবররা

বৃষ্টির জন্য পরিত্যক্ত ভারত-পাক মহারণ, সুপার ফোরে বাবররা

408 views
A+A-
Reset

শেষ পর্যন্ত বৃষ্টির জন্যই ভারত-পাক মহারণ পরিত্যক্ত বলে ঘোষিত হল। ভারত প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৬৬ রান করে। কিন্তু ভারতের ইনিংস শেষ হওয়ার পরে বৃষ্টি নামে। কখনও কমে বৃষ্টি, আবার বাড়ে। সেই বৃষ্টি আর না থামায় ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষিত হয়। পাকিস্তান ইনিংসের এক বলও হয়নি। আর এই ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হওয়ার ফলে দুই দলই এক পয়েন্ট করে পেল।

শনিবার শ্রীলঙ্কার মাটিতে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ভারত-পাকিস্তান ম্যাচে নজর থাকে রোহিত শর্মা, বিরাট কোহলি, বাবর আজমদের মতো ক্রিকেটারদের দিকে। কিন্তু শনিবার ক্যান্ডিতে রোহিত বা বিরাট নায়ক হতে পারলেন না। তরুণ ঈশান কিশন (৮২) এবং হার্দিক পাণ্ড্য (৮৭) ভারতের হয়ে ইনিংস গড়ার কাজটি করলেন। ৪৮.৫ ওভার ব্যাট করে ভারত তুলল ২৬৬ রান।

ভারতের বিরুদ্ধে এ বারের এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তান। এর আগে প্রথম ম্যাচে তারা নেপালকে হারায়। পেয়েছিল তিন পয়েন্ট। পর পর দু’ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে পৌঁছে গেল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.