Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
২৫৬ রানের ঝড়ে জিম্বাবোয়ে বিধ্বস্ত, এবার ইডেনের লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে - NewsOnly24

২৫৬ রানের ঝড়ে জিম্বাবোয়ে বিধ্বস্ত, এবার ইডেনের লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে

চিপক স্টেডিয়ামে ব্যাট-বলের দাপটে জিম্বাবোয়েেকে ৭২ রানে হারাল ভারত। ২৫৬ রানের বিশাল স্কোর গড়ে সূর্যকুমার যাদবের দল সেমিফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল। রবিবার কলকাতার ইডেনে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ়—যা কার্যত কোয়ার্টার ফাইনাল।

সমস্যায় থাকা টপ অর্ডারে বদল এনে ফেরানো হল সঞ্জু স্যামসনকে। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করে ১৫ বলে ২৪ রান করেন সঞ্জু। চলতি বিশ্বকাপে প্রথম বার শক্ত ভিত পায় ভারত। অভিষেক ৩০ বলে ৫৫ রান করেন। ঈশান কিশন ২৪ বলে ৩৮ ও সূর্যকুমার ১৩ বলে ৩৩ রান যোগ করেন।

শেষের ঝড় তুললেন হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা। ৩১ বলে ৮৪ রানের জুটি গড়েন দু’জনে। হার্দিক ২৩ বলে অর্ধশতরান পূরণ করেন, তিলক অপরাজিত ৪৪। ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬—চলতি বিশ্বকাপে সর্বাধিক এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ে শুরুতেই গতি হারায়। ব্রায়ান বেনেট লড়াই চালিয়ে ৯৭ রানে অপরাজিত থাকলেও দল পৌঁছয় ১৮৪ রানে। অক্ষর পটেল, অর্শদীপ সিংহরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেন।

তবে শিবম দুবের দুই ওভারে ৪৬ রান খরচ কিছুটা চিন্তা বাড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নামার আগে বোলিং পরিকল্পনা আরও শানাতে হবে ভারতকে।

Related posts

বিশ্বকাপে অপরাজিত ভারত, নেদারল্যান্ডস ম্যাচে ব্যাটে-বলে দাপট, তবু উদ্বেগ ফিল্ডিং ও ওপেনিংয়ে

ঈশানের ঝড়েই শেষ পাকিস্তানের লড়াই, ১৭৫ তাড়া করতে গিয়েও থামল ১১৪-তেই

১৩২ রানেই থমকাল আমেরিকা! বোলারদের দাপটে জয় এলেও কোচের কড়া নজরে সূর্যরা