প্রথম পাতা খেলা কোহলির জন্মদিনে জয় ভারতের, শেষ চারে বিরাট ব্রিগেড

কোহলির জন্মদিনে জয় ভারতের, শেষ চারে বিরাট ব্রিগেড

394 views
A+A-
Reset

ডেস্ক: কোহলির জন্মদিনে জয় ভারতের, স্কটল্যান্ডকে হারিয়ে শেষ চারের লড়াই জমাল ভারত। শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে টস জিতলেন বিরাট কোহলি। এদিন তাঁর জন্মদিন। জন্মদিনে টস জিতলেন। ৮ উইকেটে ম্যাচও জিতলেন। টুর্নামেন্টে এখনও ভেসে রইল কোহলির ভারত। 

পুরো ২০ ওভার খেলতে পারেননি স্কটিশ ব্যাটাররা। ১৭.৪ ওভারে শেষ হয়ে যায় স্কটল্যান্ডের (Scotland) চ্যালেঞ্জ। শামি-বুমরার ইয়র্কার সামলানোর পাসওয়ার্ড জানা ছিল না স্কটিশ ব্যাটারদের। মাত্র ৮৫ রানেই গুটিয়ে গেল স্কটল্যান্ড। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে আটকে রাখা সম্ভব নয়। পারেওনি স্কটল্যান্ড। রোহিত শর্মা (৩০) ও লোকেশ রাহুল (১৯ বলে  ৫০) বিধ্বংসী মেজাজে শুরু করেন। দু’ জনে ৭০ রান তোলার পরে রোহিত আউট হন। জয়ের সামনে এসে ডাগ আউটে ফেরেন লোকেশ রাহুল। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব বাকি কাজ সারেন। ৬.৩ ওভারে ম্যাচ জিতে নেয় ভারত। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.