Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ আইপিএল নিলাম, এক নজরে খুঁটিনাটি - NewsOnly24

আজ আইপিএল নিলাম, এক নজরে খুঁটিনাটি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ নিলাম অনুষ্ঠিত হতে চলেছে আজ, মঙ্গলবার (১৯ ডিসেম্বর, ২০২৩)। ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দ ৭৭ জন খেলোয়াড়কে কিনে নেবে আজ। কখন, কোথায় দেখবেন, এখানে রইল যাবতীয় প্রশ্নের উত্তর।

আইপিএল ২০২৪-এর মিনি নিলামের প্রতীক্ষা একেবারে শেষ পর্যায়ে। মঙ্গলবার দুবাইতে খেলোয়াড়দের নিলাম করা হবে। এখনও পর্যন্ত ১০টি দলের মোট ৭৭টি স্লট খালি রয়েছে। মোট ৩৩৩ জন খেলোয়াড়ের নাম নিলামের জন্য বাছাই করা হয়েছে।

আইপিএল নিলাম ২০২৪ কবে?

নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৯ ডিসেম্বর, ২০২৩)।

আইপিএল নিলাম ২০২৪ কখন?

ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হবে আইপিএল নিলাম।

আইপিএল নিলাম ২০২৪ কোথায় হবে?

এই প্রথম বিদেশে আয়োজিত হবে আইপিএল নিলাম। দুবাইতে হবে এ বারের নিলাম।

কতজন ক্রিকেটারকে নিলামে তোলা হবে?

নিলামের তালিকায় রয়েছে ৩৩৩ জন ক্রিকেটারের নাম।

নিলামে ভারতীয় ও বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কত?

৩৩৩ জনের তালিকায় রয়েছেন ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। অন্য় দিকে, এ বারের নিলামে জায়গা পেয়েছেন ১১৯ জন বিদেশি ক্রিকেটার।

আইপিএল ২০২৪ নিলাম তালিকায় কতজন ক্যাপড খেলোয়াড় রয়েছে?

আইপিএল ২০২৪ নিলাম তালিকায় ১১৬ জন ক্যাপড খেলোয়াড় রয়েছেন।

আইপিএল ২০২৪ নিলাম তালিকায় কতজন আনক্যাপড খেলোয়াড় রয়েছেন?

আইপিএল ২০২৪ নিলামের জন্য মোট ২১৫ জন আনক্যাপড খেলোয়াড় তালিকাভুক্ত হয়েছে।

আইপিএল নিলাম ২০২৪-এর সঞ্চালক কে?

এ বারই প্রথম ক্রিকেটারদের দর হাঁকবেন এক মহিলা সঞ্চালক। গত পাঁচ বারের সঞ্চালক হিউ এডমিডসকে বিদায় জানাতে চলেছে বোর্ড। তাঁর জায়গায় দেখা যাবে মল্লিকা সাগরকে।

আইপিএল নিলাম ২০২৪ কোথায় দেখা যাবে?

টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে নিলাম দেখা যাবে।

মোবাইলে কী ভাবে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে নিলামের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

Related posts

২৫৬ রানের ঝড়ে জিম্বাবোয়ে বিধ্বস্ত, এবার ইডেনের লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে

বিশ্বকাপে অপরাজিত ভারত, নেদারল্যান্ডস ম্যাচে ব্যাটে-বলে দাপট, তবু উদ্বেগ ফিল্ডিং ও ওপেনিংয়ে

ঈশানের ঝড়েই শেষ পাকিস্তানের লড়াই, ১৭৫ তাড়া করতে গিয়েও থামল ১১৪-তেই