Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইডেনে নয়, আইপিএল ফাইনাল হবে অমদাবাদে — প্লে-অফের ভেন্যু ঘোষণা বিসিসিআই-এর - NewsOnly24

ইডেনে নয়, আইপিএল ফাইনাল হবে অমদাবাদে — প্লে-অফের ভেন্যু ঘোষণা বিসিসিআই-এর

শেষমেশ সব জল্পনার ইতি টেনে আইপিএল-এর প্লে-অফ ও ফাইনালের ভেন্যু ঘোষণা করল বিসিসিআই। গতবারের চ্যাম্পিয়ন টিম কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে ফাইনালের সম্ভাবনা থাকলেও, তা সরিয়ে নেওয়া হয়েছে অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পাশাপাশি প্লে-অফের বাকি ম্যাচগুলির ভেন্যু নিয়েও সিদ্ধান্ত জানানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী:

প্রথম কোয়ালিফায়ার: ২৯ মে, পিসিএ স্টেডিয়াম, মুল্লানপুর

এলিমিনেটর: ৩০ মে, পিসিএ স্টেডিয়াম

দ্বিতীয় কোয়ালিফায়ার: ১ জুন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম

ফাইনাল: ৩ জুন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম

সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, আবহাওয়া এবং অন্যান্য ‘কারিগরি কারণ’ মাথায় রেখেই হায়দরাবাদ ও কলকাতাকে বাদ দিয়ে নতুন ভেন্যু ঠিক করা হয়েছে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা।

উল্লেখযোগ্যভাবে, প্লে-অফের আগেই বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লখনউয়ের একানা স্টেডিয়ামে। ম্যাচটি হবে ২৩ মে।

বিসিসিআই-এর এই পরিবর্তন শুধু ভেন্যু নিয়েই নয়, আলোচনার কেন্দ্রে আইপিএল-এ নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়েও। কলকাতা, হায়দরাবাদ বঞ্চিত হয়ে কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে সরব বহু সমর্থক।

Related posts

ইডেনে সঞ্জুর ঝড়ে সেমিফাইনালে ভারত, ৯৭ রানে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল সূর্যবাহিনী

২৫৬ রানের ঝড়ে জিম্বাবোয়ে বিধ্বস্ত, এবার ইডেনের লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে

বিশ্বকাপে অপরাজিত ভারত, নেদারল্যান্ডস ম্যাচে ব্যাটে-বলে দাপট, তবু উদ্বেগ ফিল্ডিং ও ওপেনিংয়ে