Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিশ্বকাপের ১৫ জনের দলে এলেন রবিচন্দ্রন অশ্বিন, বাদ অক্ষর পটেল - NewsOnly24

বিশ্বকাপের ১৫ জনের দলে এলেন রবিচন্দ্রন অশ্বিন, বাদ অক্ষর পটেল

বিশ্বকাপের দলে জায়গা পেলেন রবিচন্দ্রন অশ্বিন। বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে বিসিসিআই।

এশিয়া কাপের সময় চোট পেয়েছিলেন ভারতীয় দলের স্পিনার অক্ষর পটেল। জানা গিয়েছে, বিশ্বকাপের আগে অক্ষরের চোট সারার সম্ভাবনা নেই। সেই কারণে অশ্বিনকে দলে নেওয়া হল। কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসাবে দলে এলেন অশ্বিন।

এশিয়া কাপের দলে ছিলেন না অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তাঁকে দলে নেওয়া হয়। দেড় বছর পর এক দিনের দলে ফেরানো হয় তাঁকে। অশ্বিন সেই সিরিজে চারটি উইকেট নেন। দ্বিতীয় এক দিনের ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন তিনি। অশ্বিনকে তার পর দলে নেওয়ার জন্য দাবি উঠতে শুরু করে। কিন্তু একই ধরনের তিন জন স্পিনারকে বিশ্বকাপের দলে রাখা নিয়েও প্রশ্ন উঠছিল। শেষমেশ অক্ষরের জায়গায় এলেন অশ্বিন।

বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক) শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।

Related posts

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ

সঞ্জু-ঈশানের ঝড়ে ফাইনালে ভারত, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ইতিহাসের সামনে সূর্যকুমাররা

‘বাংলার মানুষের গায়ে আঁচ পড়তে দেব না’, বীণাপাণি দেবীর তিরোধান দিবসে মতুয়া ইস্যুতে বিজেপিকে তোপ মমতার