প্রথম পাতা খেলা শ্রেয়সকেই অধিনায়ক করল কলকাতা নাইট রাইডার্স

শ্রেয়সকেই অধিনায়ক করল কলকাতা নাইট রাইডার্স

391 views
A+A-
Reset

কলকাতা : জল্পনা সত্যি করে শ্রেয়স আইয়ারকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স। নিলাম থেকে তাঁকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় কেনে কলকাতা। তারপরই শ্রেয়সকে নিয়ে জল্পনা চলছিল।
শ্রেয়সের সঙ্গে অস্ট্রেলিয়ার অ্যাসেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। দু’জনকে নিতে প্রায় ২০ কোটি টাকা খরচ করে শাহরুখ-জুহির দল।
এঁদের দু’জনকে দলে নেওয়ার সঙ্গেই আলোচনা শুরু হয় দু’জনের মধ্যে একজনকে অধিনায়ক করা হতে পারে।
শ্রেয়স মুম্বই রাজ্যে দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবে ইতিমধ্যেই তিনি নজর কেড়েছেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে সদ্য অ্যাসেজ জেতা কমিন্স আগে কেকেআর-এর হয়ে খেলেছেন। তাই তিনিও নাইট রাইডারে নেতা হবার অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শ্রেয়সকেই বেছে নিলেন জুহি-শাহরুখরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.