Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতায় রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০-এর উদ্বোধন - NewsOnly24

কলকাতায় রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০-এর উদ্বোধন

সঞ্জয় হাজরা

বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে রেভ স্পোর্টস-এর উদ্যোগে টাটা স্টিল ট্রেইলব্লেজার্স কনক্লেভ ৩.০-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস অলিম্পিকে দুটি পদকজয়ী মনু ভাকর, অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিক, প্যারিস প্যারালিম্পিকে জ্যাকলিন থ্রোতে স্বর্ণপদকজয়ী নবদ্বীপ সিং, ক্রিকেটার চেতেশ্বর পুজারা, পদ্মভূষণ ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন ব্যাডমিন্টন তারকা পুলেল্লা গোপীচাঁদ এবং কিংবদন্তি দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ।

রেভ স্পোর্টস-এর পক্ষ থেকে মনু ভাকরকে বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান প্রদান করা হয়, আর পুলেল্লা গোপীচাঁদকে দেওয়া হয় জীবনকৃতী সম্মান।

তিন দিনব্যাপী এই কনক্লেভ চলবে ৮ মার্চ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সৃজিত বসু, টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসের সহ-সভাপতি চাণক্য চৌধুরী-সহ বিশিষ্টজনেরা। ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

ছবি: প্রতিবেদক

Related posts

আইপিএল ম্যাচে বৃষ্টির ছায়া? কলকাতায় সন্ধ্যায় ঝড়বৃষ্টির আশঙ্কা, কী বলছে আবহাওয়া

আইপিএল সূচি ঘোষণা! ২৮ মার্চ শুরু, মোট ৭০ ম্যাচ—কেকেআরের খেলায় নজর ইডেনে বিরতি ভোটের কারণে

নিউজিল্যান্ডকে ৯৭ রানে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, আহমেদাবাদে ভাঙল পুরনো আক্ষেপ