Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, পাশের হার ৯৭.৬৯ শতাংশ, প্রথম একজনই - NewsOnly24

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, পাশের হার ৯৭.৬৯ শতাংশ, প্রথম একজনই

ডেস্ক: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। পাশের হার ৯৭.৬৯ শতাংশ। মূল্যায়ণ পদ্ধতিতে ফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের সভাপতি মহুয়া দাস এক সাংবাদিক সম্মেলনে জানান এ বার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন। এর মধ্যে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। ‘এ গ্রেড’ পেয়েছেন ৯৫ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। ৯ হাজার ১৩ জন পেয়েছেন ৯০ শতাংশের বেশি নম্বর।

এবার ছেলেদের পাসের হার ৯৭.৭০ শতাংশ। মেয়েদের পাসের হারও প্রায় সমান। রাজ্যের সমস্ত জেলায় পাসের হার ৯০ শতাংশ ও তার বেশি। সংখ্যালঘুদের পাসের হার ৯৭.৪৬ শতাংশ। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে পাসের হার ৯৭.৩৩ শতাংশ।

এছাড়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন ছাত্রছাত্রী। মোট ৫০০ নম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৪৯৯। ৪৯৯ নম্বর পেয়েছে মুর্শিদাবাদের এক ছাত্রী। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মধ্যে আছে ৮৬ জন পরীক্ষার্থী।

আর পড়ুন : একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 

Related posts

২৫৬ রানের ঝড়ে জিম্বাবোয়ে বিধ্বস্ত, এবার ইডেনের লড়াই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে

বিশ্বকাপে অপরাজিত ভারত, নেদারল্যান্ডস ম্যাচে ব্যাটে-বলে দাপট, তবু উদ্বেগ ফিল্ডিং ও ওপেনিংয়ে

ঈশানের ঝড়েই শেষ পাকিস্তানের লড়াই, ১৭৫ তাড়া করতে গিয়েও থামল ১১৪-তেই