৩ জুন প্রথম কিস্তির টাকা প্রদান! অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম আপলোড কী ভাবে রয়েছে বিভ্রান্তি
অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে পূর্ণমাত্রায়। ২২ জেলার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে রাজ্য সরকার। ২ জুনের মধ্যে ত্রুটিমুক্ত আবেদন জমা দিলে জুন মাসেই মিলতে পারে প্রথম কিস্তির ৩,০০০ টাকা। জেনে নিন আবেদন, যাচাই ও অর্থপ্রদানের সম্পূর্ণ তথ্য।