ভোট-পরবর্তী হিংসা ইস্যুতে পথে তৃণমূল, ২ জুন ধরনায় মমতা, নানুরে অভিষেক
ভোট-পরবর্তী হিংসার অভিযোগে ২ জুন কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে ধরনায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে বীরভূমের নানুরে আক্রান্ত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দুই শীর্ষ নেতার পৃথক কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।