ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস
ইরানে যুদ্ধ পরিস্থিতির জেরে তেহরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ। ভারতীয় দূতাবাস জানাল, বেশিরভাগ পড়ুয়াকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে উদ্যোগ নিয়েছে কেন্দ্র।