স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ পুলিশের জালে, মদ্যপ অবস্থায় পথচারীকে ধাক্কা মেরে আটক
সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনকাণ্ডে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ পুলিশের হাতে আটক। সুপ্রিম কোর্টের আত্মসমর্পণের নির্দেশ অমান্য করার পর নিউটাউনে দুর্ঘটনার ঘটনায় তাঁকে ইকোপার্ক থানায় আটক করা হয়। ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।