ফলতায় পুনর্নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে শুভেন্দু, বিজেপি প্রার্থী দেবাংশুর সমর্থনে ১৫ কিমি রোডশো
ফলতায় পুনর্নির্বাচনের আগে শেষ দিনের প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে ১৫ কিলোমিটার রোড শো করার কথা তাঁর। নির্বাচন কমিশনের বাতিল ভোটের পর ২১ মে পুনরায় ভোটগ্রহণ ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা।