বাংলাদেশি সন্দেহে বিহারে মারধর! প্রাণভয়ে ফিরলেন মুর্শিদাবাদের শ্রমিক
বিহারের মুজফ্ফরপুরে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে ‘বাংলাদেশি’ সন্দেহে মারধর করা হল মুর্শিদাবাদের শ্রমিক হাফিজুল খাঁকে। আধার দেখিয়েও রেহাই মেলেনি। প্রাণভয়ে বাড়ি ফিরেছেন তিনি। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।