২২ বছরের অপেক্ষার অবসান! ইন্টার কাশীকে হারিয়ে ভারতসেরা ইস্টবেঙ্গল
ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে প্রথম বার আইএসএল জিতল ইস্টবেঙ্গল। ২২ বছর পর জাতীয় স্তরে ট্রফি জিতে উচ্ছ্বাসে ভাসল লাল-হলুদ শিবির।
ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে প্রথম বার আইএসএল জিতল ইস্টবেঙ্গল। ২২ বছর পর জাতীয় স্তরে ট্রফি জিতে উচ্ছ্বাসে ভাসল লাল-হলুদ শিবির।
প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি ও ক্রীড়া প্রশাসক টুটু বসু। ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শোকের ছায়া ফুটবল ও ক্রীড়া মহলে।
প্রথমবার কোনও বাঙালির হাতে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ। সেই রিচা ঘোষকে এবার সংবর্ধনা দেবে মোহনবাগান। আগামী ১৫ জানুয়ারি আয়োজিত হবে অনুষ্ঠান। ইস্টবেঙ্গলও রিচাকে সম্মানিত করার ঘোষণা করেছে।
আইএফএ শিল্ডের ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে চলতি মরসুমের প্রথম বড় ট্রফি জিতল মোহনবাগান। বিশাল কাইথ হলেন টাইব্রেকারের নায়ক।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ না খেলার বিতর্কের মধ্যেই আইএফএ শিল্ডে দুরন্ত প্রত্যাবর্তন মোহনবাগানের। কিশোর ভারতী স্টেডিয়ামে গোকুলমকে ৫-১ গোলে হারাল সবুজ-মেরুন।
কলকাতা লিগে আর এগোনোর সুযোগ নেই মোহনবাগানের। মঙ্গলবার কাস্টমস ও সুরুচি সংঘ নিজেদের ম্যাচে জিততেই গ্রুপ ‘এ’-র প্রথম তিনে জায়গা পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেল সবুজ-মেরুনের। মঙ্গলবার কাস্টমস ২-১ গোলে…
আগের ম্যাচে কাস্টমসের কাছে হারতে হয়েছিল। শনিবার পাঠচক্রর বিরুদ্ধে মাঠে নেমে জয়ের পথে ফিরল মোহনবাগান। কলকাতা লিগে নৈহাটির মাঠে সবুজ-মেরুনরা প্রতিপক্ষকে ৫-২ গোলে হারাল। দলের হয়ে হ্যাটট্রিক করলেন করণ রাই।…
কলকাতা ফুটবল লিগে শেষ মুহূর্তে গোল হজম করে ক্যালকাটা কাস্টমসের কাছে হেরে গেল মোহনবাগান। ইনজুরি টাইমে রৌনক পালের গোলে জিতে যায় কাস্টমস। সুপার সিক্সে ওঠার রাস্তা কঠিন সবুজ-মেরুনের।
বিশ্বখ্যাত অ্যানালিস্ট সংস্থা অপ্টার র্যাঙ্কিংয়ে দেশের ১ নম্বর ক্লাব মোহনবাগান। এশিয়ায় তাদের স্থান ১৮৬। ইস্টবেঙ্গল অনেক পিছিয়ে ৪৫০ নম্বরে।
ডুরান্ড কাপে ডার্বিতে দেড় বছর পর মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল। জোড়া গোল করলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। ২-১ জয়ে সেমিফাইনালে লাল-হলুদদের মুখোমুখি বাংলার দল ডায়মন্ড হারবার।