অনাদৃত এবং হারিয়ে যাওয়া শস্য ও সবজির প্রচার ও প্রসারের লক্ষ্যে সচেতনতামূলক অনুষ্ঠান
সুস্থায়ী কৃষি ও সুস্থায়ী উন্নয়ন নিয়ে পশ্চিমবঙ্গের ১২ টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার। অনাদৃত ও অবহেলিত পুষ্টিকর শাক-সবজি ফিরিয়ে আনার লক্ষ্যে ২০২১ সাল থেকে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে ডিআরসিএসসি। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ও পাথরপ্রতিমায় চলছে এই প্রকল্পের কাজ। এই প্রকল্পেরই অঙ্গ হলো দক্ষিণ শহরতলির কামালগাজিতে আয়োজিত এদিনের অনুষ্ঠান