আজই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু হবে
আজই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু হবে। বহু প্রতীক্ষিত এই রুটের উদ্বোধন হবে আজ। শিয়ালদহ থেকে মেট্রো ছুটবে সেক্টর ফাইভের দিকে। সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিত্য যাত্রীরা। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যাত্রীদের জন্য পরিষেবা চালু হবে আগামী ১৪ জুলাই থেকে।