সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
অভিনেতা দেব তাঁর ফিল্মি ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করলেন। ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিনেতা দেব তাঁর ফিল্মি ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করলেন। ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন নয়, বরং উৎসবের সূচনা করেছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার হাতিবাগান, টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং-এর মণ্ডপে যান তিনি।
শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা চারদিনের পুজো উদ্বোধন। আজ হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং-এর উদ্বোধনের মধ্য দিয়ে শহরে জমে উঠবে পুজোর আবহ।
দুর্গাপুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রীদের নিজ নিজ এলাকায় থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গরিব মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও দিলেন।
রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর আর্থিক করিডর তৈরির জন্য ২০০ একর জমি দিল পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে। লজিস্টিক্স ব্যবসাকেও শিল্পের মর্যাদা দেওয়া হল।
পুজোর আগে বড় ঘোষণা মমতা সরকারের। রাজ্য সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন ২৪ ও ২৫ তারিখে। কেন্দ্রের আগাম বেতন সিদ্ধান্তকে টেক্কা দিল রাজ্য।
সরকারি কর্মসূচিতে কলকাতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতাকে ‘নমস্কার’ জানালেও দলের নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেননি। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী বাংলা-নেপালের বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদারের বার্তা দিলেন তিনি।
নেপালের অশান্ত পরিস্থিতি সামলাতে বৃহস্পতিবার কলকাতা ফেরা স্থগিত রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির কর্মসূচি শেষে আট জেলার প্রশাসকদের সতর্ক থাকার বার্তা দিলেন তিনি।
ভোটার তালিকায় আধার কার্ডকে বৈধ নথি হিসাবে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। জলপাইগুড়ির প্রশাসনিক কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন, যাঁদের আধার নেই তাঁদের দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে নতুন আধার করাতে হবে।