এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কমিটি গঠন
এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ। মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ কমিটি গঠন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন তৃণমূলের শীর্ষ নেতারা, দেওয়া হবে আর্থিক সহায়তাও।