প্রথম পাতা খেলা কুস্তিগিরদের পাশে প্রিয়ঙ্কা, ফেডারেশন প্রধানের বিরুদ্ধে এফআরআই কপি দেখাতে বললেন পুলিশকে

কুস্তিগিরদের পাশে প্রিয়ঙ্কা, ফেডারেশন প্রধানের বিরুদ্ধে এফআরআই কপি দেখাতে বললেন পুলিশকে

373 views
A+A-
Reset

নয়াদিল্লি: শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদী কুস্তিগিরদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ভঢরা। যৌন হেনস্থার অভিযোগে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ অবস্থান করছেন কুস্তিগিররা।

প্রিয়ঙ্কা গান্ধী এ দিন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের দাবি-দাওয়া, অভিযোগের কথা শোনেন। প্রতিবাদস্থলে গিয়ে প্রিয়ঙ্কা এ দিন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এর কপিও দাবি করেন দিল্লি পুলিশের কাছে। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, “যে এফআইআর দায়ের করা হয়েছে তা কেউ জানে না। কেন তারা তা দেখাচ্ছে না”?

প্রিয়ঙ্কার অভিযোগ, “প্রধানমন্ত্রীক (নরেন্দ্র মোদী) কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই, কারণ তিনি যদি এই কুস্তিগিরদের নিয়ে চিন্তিত হতেন, তা হলে কেন তিনি তাদের সঙ্গে কথা বলেননি বা তাঁদের সঙ্গে দেখা করেননি। কেন সরকার তাঁকে (ব্রিজভূষণ শরণ সিং) বাঁচানোর চেষ্টা করছে।”

উল্লেখ্য, দিল্লি পুলিশ দাবি করেছে, ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে শুক্রবার দু’টি মামলা দায়ের করা হয়েছে। এফআইআরগুলির মধ্যে একটি হল এক নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগের উপর। পকসো আইনের অধীনে দায়ের করা হয়েছে ওই এফআইআর। এতে জামিনের সুযোগ পাওয়া যায় না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.