প্রথম পাতা খবর বিজেপি যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন অমিত শাহ আমার বড়দাদা

বিজেপি যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বললেন অমিত শাহ আমার বড়দাদা

830 views
A+A-
Reset

নিজস্ব প্রতিনিধি : ৬ জন তৃণমূল বিধায়ক নিয়ে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। এ ছাড়া সিপিআই, সিপিএম এবং কংগ্রেসের একজন করে বিধায়ক রয়েছেন।

এ দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে মঞ্চে ওঠেন শুভেন্দু। দলে যোগ দিয়ে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, আমিত শাহ আমার বড় দাদা।’’ তিনি আরও বলেন, ‘‘আমি নেতাগিরি করব না। বিজেপির পতাকা লাগাতে বলল লাগাব, দেওয়াল লিখতে বললে লিখব। ছাত্র রাজনীতি করে উঠে এসেছি।’’

শুভেন্দু বলেন, ‘‘ মা কাউকে বলতে হলে নিজের মা আর ভারত মাতাকে মা বলব।’’

বেশ কিছু দিন ধরে তাঁর দলবদলের জল্পনার মধ্যে ধারনা করা হচ্ছিল শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেবেন। শনিবার মেদিনীপুর কলেজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।

বিজেপি যোগদানের আগে তিনি তৃণমূলকর্মীদের উদ্দেশে খোলা চিঠি দেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.