প্রথম পাতা খবর এসএসসি মামলায় বয়সছাড়ে ব্রেক, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

এসএসসি মামলায় বয়সছাড়ে ব্রেক, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

136 views
A+A-
Reset

এসএসসি মামলায় চাকরিহারাদের বয়সছাড় সংক্রান্ত সুপ্রিম কোর্টের কড়া অবস্থান। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে. বিনোদ চন্দ্রন-এর বেঞ্চে শুনানিতে কলকাতা হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি হয়। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, “যোগ্য হলেও সুযোগ না পাওয়া প্রার্থীদের বয়সছাড় দিতে হবে—এমন নির্দেশ কখনও দেওয়া হয়নি।”

২০১৬ সালের শিক্ষক-অশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে প্যানেল বাতিল হয়ে প্রায় ২৬ হাজার কর্মী চাকরি হারান। পরে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে ‘দাগি নন’—এমন প্রার্থীরা বয়সছাড় চেয়ে হাই কোর্টে যান। হাই কোর্ট সেই আবেদন মেনে বয়সছাড়ের নির্দেশ দিয়েছিল।

এই রায়ের বিরোধিতায় মামলা হলে শীর্ষ আদালত সব পক্ষকে নোটিস দেয় এবং মার্চে পরবর্তী শুনানি ধার্য করে। এদিন শুনানিতে আচরণবিধি মানার বার্তাও দেয় আদালত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.