প্রথম পাতা খবর মাধ্যমিকের দিনগুলিতে শহরে বন্ধ থাকছে ভারী যান চলাচল! পরীক্ষার্থীদের সুবিধার্থে নয়া রুট ম্যাপ লালবাজারের

মাধ্যমিকের দিনগুলিতে শহরে বন্ধ থাকছে ভারী যান চলাচল! পরীক্ষার্থীদের সুবিধার্থে নয়া রুট ম্যাপ লালবাজারের

39 views
A+A-
Reset

কলকাতা: আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। শহরজুড়ে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট এড়াতে ট্র্যাফিক ব্যবস্থায় বড়সড় রদবদল আনল কলকাতা পুলিশ। পরীক্ষার দিনগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণে রাখতে কড়া নির্দেশিকা জারি করেছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা।

লালবাজারের তরফে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায় কোনো পণ্যবাহী বা ভারী যান চলাচল করতে পারবে না। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যান যেমন— দুধ, শাকসবজি, মাছ, ওষুধ, অক্সিজেন ও এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি চলাচলে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এই ধরণের গাড়িগুলি সকাল ৮টা পর্যন্ত শহরের রাস্তায় যাতায়াত করতে পারবে।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব স্কুল বা সংলগ্ন এলাকায় মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেখানে বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন অনুযায়ী যানবাহনের রুট পরিবর্তন বা ডাইভারশন দেওয়া হতে পারে। পরীক্ষার্থীদের যাতে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১ এবং ১২ তারিখ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে, ২০ জানুয়ারির মধ্যে ২০২৬ সালের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিলির কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার বাড়তি বিধিনিষেধের সঙ্গেই পুলিশের এই ট্র্যাফিক নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.