প্রথম পাতা খবর ২৯৯ আসনে ভোট শুরু বাংলাদেশে, গোপালগঞ্জে কম উপস্থিতি

২৯৯ আসনে ভোট শুরু বাংলাদেশে, গোপালগঞ্জে কম উপস্থিতি

13 views
A+A-
Reset

বাংলাদেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হচ্ছে; শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত।

নির্বাচনের পাশাপাশি ‘জুলাই সনদ’ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। আলাদা ব্যালটে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ জানাচ্ছেন।

ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলাম, ঠাকুরগাঁও-১-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৫-এ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভোট দিয়েছেন।

গোপালগঞ্জের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি কম বলে জানা গেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ঐতিহ্যগতভাবে দলটির প্রভাব থাকা এলাকায় ভোটে অনাগ্রহ দেখা যাচ্ছে।

নির্বাচনের আগে বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন একে অপরের বিরুদ্ধে কেন্দ্র দখল, জালভোট, অর্থ ছড়ানো ও হামলার অভিযোগ তুলেছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানিয়ে বলেছেন, সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন এবং ফল মেনে নেন।

শেখ হাসিনার দেশত্যাগ ও খালেদা জিয়ার প্রয়াণের পর এই প্রথম জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি নজর রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.