প্রথম পাতা খবর গ্যাসের দামে বড় ধাক্কা, গৃহস্থের সিলিন্ডার ৬০ টাকা বেড়ে ৯৩৯. বৃদ্ধি বাণিজ্যিকও

গ্যাসের দামে বড় ধাক্কা, গৃহস্থের সিলিন্ডার ৬০ টাকা বেড়ে ৯৩৯. বৃদ্ধি বাণিজ্যিকও

13 views
A+A-
Reset

রান্নার গ্যাসের দামে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। মাত্র কয়েক দিন আগে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পর এ বার একসঙ্গে বেড়ে গেল গৃহস্থালির গ্যাস এবং বাণিজ্যিক গ্যাস—দু’ধরনের সিলিন্ডারেরই দাম।
নতুন দামে ১৪.২ কেজির গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা। ফলে আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়।
একই সঙ্গে বেড়েছে বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজির সিলিন্ডারের দামও। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা। নতুন করে ১১৪ টাকা ৫০ পয়সা বাড়ায় এখন একটি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৯৯০ টাকায়।
উল্লেখ্য, গত ১ মার্চ বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৩১ টাকা বাড়ানো হয়েছিল। তবে সে সময় গৃহস্থালির গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এ বার দুই ধরনের গ্যাসের দামই বাড়ানো হল।
পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, সম্প্রতি আবার পুরনো নিয়ম চালু হয়েছে। সেই নিয়ম অনুযায়ী গৃহস্থেরা এখন ২১ দিনে একটি মাত্র সিলিন্ডার কিনতে পারবেন।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবও এই মূল্যবৃদ্ধির পিছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে। ইরান, ইজ়রায়েল এবং আমেরিকার সংঘাতের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারত সরকার অবশ্য জানিয়েছে, আপাতত দেশের চাহিদা মেটানোর মতো জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি রাশিয়া ভারতের প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অন্যদিকে আমেরিকাও সীমিত সময়ের জন্য রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দিয়েছে বলে সূত্রের খবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.