প্রথম পাতা খবর বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন

বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন

15 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। এ বার রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রতিটি দফাতেই ভোট শুরু হবে সকাল ৭টা থেকে।

গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গ-সহ চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ২৩ এপ্রিল, যেখানে ভোট হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল, ১৪২টি আসনে। ভোটগণনা হবে আগামী ৪ মে।

ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণা শুরু করে দিয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। পাহাড়ের তিনটি আসন তারা ছেড়ে দিয়েছে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে।

অন্যদিকে বিজেপি তিন দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রথম দফায় ১৪৪টি এবং দ্বিতীয় দফায় ১১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখনও কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে।

বাম শিবিরও একাধিক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে সিপিএম, সিপিআই এবং আরএসপি-র প্রার্থীরা রয়েছেন। এই তালিকায় দীপ্সিতা ধর ও বিকাশ ভট্টাচার্যের নাম উল্লেখযোগ্য।

প্রদেশ কংগ্রেসও ২৮৪টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বহরমপুরে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরীকে। মালদহের মালতীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসম বেনজির নূর এবং চাকুলিয়া থেকে ফের প্রার্থী হয়েছেন আলি ইমরান রামজ় ওরফে ভিক্টর। অন্যদিকে শান্তিপূর্ণ নির্বাচন করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক বদল করা হয়েছে। পাশাপাশি এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে, যাতে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.