প্রথম পাতা খবর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, কীভাবে মিলবে ‘পিংক কার্ড’? জেনে নিন আবেদন পদ্ধতি

মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, কীভাবে মিলবে ‘পিংক কার্ড’? জেনে নিন আবেদন পদ্ধতি

14 views
A+A-
Reset

কলকাতা: রাজ্যে নতুন সরকার গঠনের পর মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এমনকি দিঘা থেকে দার্জিলিং পর্যন্ত সরকারি বাসে কোনও ভাড়া ছাড়াই সফর করতে পারছেন মহিলা যাত্রীরা। বর্তমানে বাসে উঠলেই মহিলা যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘জিরো ভ্যালু’ টিকিট। তবে আগামী দিনে এই পরিষেবা পেতে প্রয়োজন হবে বিশেষ ‘পিংক কার্ড’

এই পিংক কার্ড কীভাবে পাওয়া যাবে, তা নিয়েই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, অনলাইন এবং অফলাইন—দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন করবেন কীভাবে?

১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে যেতে হবে।
২. সেখানে ‘পিংক কার্ড’ সংক্রান্ত লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. নিজের নাম এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৪. প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
৫. আবেদন জমা দেওয়ার পর একটি রিসিট পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

কোন কোন নথি প্রয়োজন?

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • স্থায়ী বাসিন্দার শংসাপত্র
  • পাসপোর্ট সাইজের ছবি
  • সক্রিয় মোবাইল নম্বর

অফলাইনে আবেদন করবেন কীভাবে?

যাঁরা গ্রামীণ এলাকার বাসিন্দা, তাঁরা সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কার্যালয়ে গিয়ে আবেদন করতে পারবেন। অন্যদিকে, পুরসভা এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট পুরসভায় গিয়ে প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের পর আবেদনকারীর হাতে তুলে দেওয়া হবে পিংক কার্ড।

রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগের ফলে মহিলাদের যাতায়াতের খরচ কমবে এবং তাঁদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন আরও জোরদার হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.