প্রথম পাতা খবর রবিবার দুপুর পর্যন্ত বন্ধ গ্রিন লাইন মেট্রো, বিকেল সাড়ে ৪টে থেকে মিলবে পরিষেবা

রবিবার দুপুর পর্যন্ত বন্ধ গ্রিন লাইন মেট্রো, বিকেল সাড়ে ৪টে থেকে মিলবে পরিষেবা

21 views
A+A-
Reset

কলকাতা: ছুটির দিনে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কলকাতা মেট্রো। রবিবার সকাল থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হাওড়া ময়দান-সেক্টর ফাইভ (গ্রিন লাইন) মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে এই সময়ের মধ্যে আপ ও ডাউন—দুই দিকেই কোনও মেট্রো চলবে না।

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিন লাইনে অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) ব্যবস্থা পরীক্ষার জন্য কমিশন অব রেলওয়ে সেফটি (CRS) পর্যবেক্ষণ করবে। এই পরীক্ষার কারণেই দিনের প্রথমার্ধে যাত্রী পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিআরএস নতুন রেললাইন, নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্ঘটনা-সংক্রান্ত বিষয়গুলির তদারকির দায়িত্বে থাকা সংস্থা। রবিবারের পরীক্ষায় স্বয়ংক্রিয়ভাবে ট্রেন পরিচালনা, গতি বৃদ্ধি ও নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্থানে ট্রেন থামানো-সহ একাধিক প্রযুক্তিগত দিক খতিয়ে দেখা হবে।

সাধারণত গ্রিন লাইনে সকাল ৯টা থেকে মেট্রো চলাচল শুরু হলেও, রবিবার পরিষেবা শুরু হবে বিকেল সাড়ে ৪টে থেকে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো রেলওয়ের ওয়েবসাইটে রবিবারের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। যাঁদের সকাল বা দুপুরে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে যাতায়াতের পরিকল্পনা রয়েছে, তাঁদের বিকল্প পরিবহণ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.