প্রথম পাতা খবর ২১ নভেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদি, উদ্বোধন হতে পারে অরেঞ্জ লাইনের মেট্রো

২১ নভেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদি, উদ্বোধন হতে পারে অরেঞ্জ লাইনের মেট্রো

14 views
A+A-
Reset

কলকাতা: চলতি মাসেই ফের কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর এক দিনের সফরে কলকাতায় আসার কথা তাঁর। এই সফরে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশের উদ্বোধন।

সূত্রের খবর, ২১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাবেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

অরেঞ্জ লাইনে মেট্রো চলাচল শুরুর সম্ভাবনা

প্রধানমন্ত্রীর এই সফরে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে দক্ষিণ কলকাতা ও শহরতলি থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসপাড়ায় যাতায়াত অনেক সহজ হবে।

চিংড়িঘাটার কাছে জমিজটের কারণে দীর্ঘদিন ধরে এই মেট্রোপথের কাজ আটকে ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই জট কাটিয়ে কাজ দ্রুত এগিয়েছে বলে সূত্রের খবর। সব কিছু ঠিক থাকলে চলতি মাসেই এই পথে মেট্রো চলাচল শুরু হতে পারে। প্রধানমন্ত্রী নিজেও মেট্রোয় সফর করতে পারেন বলে জল্পনা রয়েছে।

দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন প্রধানমন্ত্রী। তবে সেই বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত কর্মসূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি রাজ্য বিজেপি।

উল্লেখ্য, গত ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটি হতে পারে প্রধানমন্ত্রীর দ্বিতীয় পশ্চিমবঙ্গ সফর। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

এ বার কলকাতায় এসে মূলত সরকারি প্রকল্পের উদ্বোধন এবং মেট্রো পরিষেবার সূচনাই প্রধানমন্ত্রীর সফরের অন্যতম আকর্ষণ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে চূড়ান্ত কর্মসূচির জন্য সরকারি ঘোষণার অপেক্ষা রয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.