প্রথম পাতা খবর সরকারি কাজে দেরি হলেই শোকজ, কর্মীদের জন্য নয়া নির্দেশিকা নবান্নের

সরকারি কাজে দেরি হলেই শোকজ, কর্মীদের জন্য নয়া নির্দেশিকা নবান্নের

7 views
A+A-
Reset

কলকাতা: সরকারি দফতরে ফাইল ফেলে রাখা বা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করার প্রবণতা বন্ধ করতে আরও কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার থেকে সরকারি কাজে অযথা বিলম্ব হলে সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের শোকজ করা হতে পারে। শোকজের নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩ মেনে সরকারি কাজে গতি আনতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা বিজ্ঞপ্তিতে দ্রুত নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট দফতরের প্রধানের শোকজ করার অধিকার থাকবে। কর্মী বা আধিকারিকের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবে রাজ্য সরকার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতি মাসের ১০ তারিখ কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। কোনও কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ, জরুরি ফাইল বা সরকারি কাজ দিনের পর দিন আটকে রাখার সুযোগ আর থাকছে না।

সরকারি কাজে দীর্ঘসূত্রতা কমাতে এর আগেও একাধিক নিয়ম চালু হয়েছিল। তবে নতুন সরকারের আমলে সেই প্রক্রিয়াকে আরও কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার দফতরগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। তাঁর বক্তব্য, সরকারি কাজে ঢিলেমি হলে উন্নয়নমূলক প্রকল্পও আটকে যায়।

নবান্নের নতুন বিজ্ঞপ্তিতে সেই অবস্থানই আরও স্পষ্ট করা হল। সরকারি দফতরের কাজের গতি বাড়ানো এবং ফাইল আটকে থাকার প্রবণতা কমানোই এই নির্দেশিকার মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.