১২ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা, শীতের দাপটে জমে গেল বাংলা! মরশুমের শীতলতম দিন কলকাতায়
ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতার তাপমাত্রা নেমে এল ১২ ডিগ্রি সেলসিয়াসে। মরশুমের শীতলতম দিনে জমে গেল বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে বজায় থাকতে পারে শৈত্যপ্রবাহ ও কুয়াশা।