শমসেরগঞ্জে বাবা-ছেলে খুন: ১৩ জনের যাবজ্জীবন, পরিবারকে ১৫ লক্ষ ক্ষতিপূরণের নির্দেশ আদালতের, অখুশি পরিবার যাচ্ছে হাই কোর্টে
মুর্শিদাবাদের শমসেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর আদালতের। রাজ্যকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ, প্রত্যেক দোষীর জরিমানাও ধার্য।