Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'নিখিলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলাম, বিয়ে হয় নি', নুসরত - NewsOnly24

‘নিখিলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলাম, বিয়ে হয় নি’, নুসরত

কলকাতা: অভিনেত্রী নুসরত জাহানের সন্তানের বাবা কে,এই প্রশ্নই ঘোরা ফেরা করছে দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায়।সেই সঙ্গে নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও যশের সঙ্গে সম্পর্কের কথাও উঠে আসছে। এতদিন চুপ থাকলেও এবার নিখিল এবং তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে একটি বিবৃতি জারি করলেন নুসরত জাহান

বিবৃতিতে অভিনেত্রী জানিয়েছেন, নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্কই তাঁর কোনও দিনই ছিলনা।তুরস্কের বিবাহ আইন অনুযায়ী তাদের বিয়েটা অবৈধ। হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে রেজিস্ট্রেশনও হয়নি।ফলে এটা আইনত সিদ্ধ নয়।তিনি নিখিলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। যা বিয়েই নয়। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। অভিনেত্রীর সমস্ত গয়না, জামাকাপড় সব রয়েছে নিখিলের বাড়িতেই।এমনকি সংসদের ব্যাঙ্কের নথিপত্রও নিখিলের কাছে ছিল এবং তিনি তা ব্যবহার ও করতেন। আলাদা হয়ে যাওয়ার পরেও নুসরতের টাকা ব্যবহার করেছেন নিখিল।

আরও পড়ুন: সঞ্জয় লীলা বনশালির সঙ্গে ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন মাধুরী

প্রসঙ্গত, তুরস্কের বোদরুমে জাঁকজমক করে বিয়ে করেছিলেন নুসরত জাহান ও নিখিল জৈন। কলকাতার আইটিসি রয়্যালে বসেছিল তাঁদের রিসেপশন পার্টি। এমনকী সাংসদ হওয়ার পর শপথ নেওয়ার সময়ও নিজের নাম নুসরত জাহান রুহি জৈন বলেছিলেন অভিনেত্রী। সুরুচি সংঘের দুর্গাপুজোর মণ্ডপে একসঙ্গে আরতিও করেন তাঁরা। ইস্কনেও একসঙ্গে গিয়েছিলেন নিখিল-নুসরত।
গত বছরের শেষ থেকে দুজনের সম্পর্কে ফাটল ধরা শুরু হয়।

তারা সাত মাস ধরে আলাদা থাকা শুরু করেন।এরপর হঠাৎই প্রকাশ্যে আসে নুসরাতের মা হওয়ার খবর।সেই প্রসঙ্গে দিন কয়েক আগেই নুসরতের স্বামী নিখিল জৈন স্পষ্ট জানিয়েছিলেন,সাত মাস ধরে তারা দু’জন আলাদা থাকেন।নুসরতের সন্তানের বাবা তিনি নন।

Related posts

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের

বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, মাঝপথেই মঞ্চ ছাড়লেন মিমি চক্রবর্তী