Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রকাশ্যে 'রক্তবীজ'-এর টিজার, ন্যায়-অন্যায়ের যুদ্ধে সামিল ভিক্টর বন্দ্যোপাধ্যায় - NewsOnly24

প্রকাশ্যে ‘রক্তবীজ’-এর টিজার, ন্যায়-অন্যায়ের যুদ্ধে সামিল ভিক্টর বন্দ্যোপাধ্যায়

বাঙালি যখন দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবে তখনই আসবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন থ্রিলার। প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন ছবি ‘রক্তবীজ’-এর টিজার।

বাংলার এই জনপ্রিয় পরিচালকদ্বয় বেশিরভাগ সময়ই পারিবারিক ছবি দর্শককে উপহার দিয়েছেন। এবার ছকভাঙা গল্প নিয়ে দর্শককে থ্রিলারের স্বাদ দেওয়ার প্রস্তুতি নিতে চলেছেন। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী-সহ একঝাঁক তারকা সমন্বিত রক্তবীজ দেখার জন্য এখন থেকেই প্রতীক্ষায় দিন গুনছেন ভক্তেরা।

টিজারে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা যাচ্ছে ‘যুদ্ধ যখন ন্যায় অন্যায় তখন ক্ষমা আর পরমধর্ম থাকে না। দুর্বলতার চিহ্ন হয়।’ যা দেখে মুগ্ধ সকলে।

‘শিউলি ফুলে গন্ধ বারুদের কণ্ঠ অবরুদ্ধ/ পেরিয়ে একরাশ আলো আর ধোঁয়া/ দেখে এলাম রক্তবীজের যুদ্ধ।’ উইনডোজ এবং সঞ্জয় আগরওয়াল নিবেদিত, উইনডোজ প্রযোজিত রক্তবীজ আসছে ১৯ অক্টোবর। পুজোয় এবার পুজোর ছবি।

Related posts

টলিউডে শোক, ঘুমের মধ্যেই প্রয়াণ বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরীর

৯ কোটি টাকা ঋণ মামলা: তিহাড় জেলে আত্মসমর্পণ রাজপাল যাদবের, পাশে দাঁড়ালেন সলমন-অজয়

আর সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিংহ! প্লেব্যাক থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা গায়কের