Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
যৌথভাবে উদযাপিত হল 'সপ্তডিঙ্গার গুপ্তধন' - এর ঝলক প্রকাশ, আর 'কাকাবাবু'-র ১০০ দিনের সাফল্য - NewsOnly24

যৌথভাবে উদযাপিত হল ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’ – এর ঝলক প্রকাশ, আর ‘কাকাবাবু’-র ১০০ দিনের সাফল্য

সঙ্গীতা চৌধুরী : সম্প্রতি নজরুল তীর্থে মুক্তি পেল ‘সপ্তডিঙ্গার গুপ্তধন’ ছবির ঝলক। ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর  রহস্য দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। এই ছবিটির কাহিনীর প্রেক্ষাপট সুন্দরবন। রহস্য, হাস্যরস ও সাসপেন্সের মিশেল এই ছবি। আগের মতোই এই ছবিরও প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা।

এদিন একই সঙ্গে উদযাপিত হল ‘কাকাবাবু’-র ছবির বক্স অফিসে ১০০ দিন পূর্তির সাফল্যও। জোড়া অনুষ্ঠানের আবহে দর্শকরা খুশির জোয়ারে ভাসলেন। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ইশা সাহা,  ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ‘বিজয়নগরের হীরে’- র টিমের হয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অন্যান্যরা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও রজতাভ দত্ত। অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলার দর্শকরা খুবই ভালোবাসা দিয়ে অ্যাডভেঞ্চার গল্প এবং ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলোকে গ্রহণ করেছেন, যেটা সত্যিই আনন্দের।’ আবীর চট্টোপাধ্যায় বলেন, ‘ দর্শকরা দীর্ঘদিন ধরে সোনাদা এবং তাঁর সঙ্গীদের যে ভালোবাসা দিয়েছেন তা অভূতপূর্ব।’ অনুষ্ঠানের সমাপ্তি হয় ‘কাকাবাবু’-র ১০০ দিনের সাফল্যের উদযাপন দিয়ে। আগামী ১৫ মে মুক্তি পাবে ‘ সপ্তডিঙ্গার গুপ্তধন’। ঐ একই দিনে সারা ভারত জুড়েও ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়।

Related posts

ভোটের আগের দিনই ইডি দপ্তরে নুসরত, ফ্ল্যাট দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে ইতি এক যুগের

অসুস্থ আশা ভোঁসলে, মুম্বইয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা