Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'তারক মেহতা কা উল্টা চশমা'র অভিনেতা 'সোধী' নিখোঁজ, দায়ের অপহরণের মামলা - NewsOnly24

‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেতা ‘সোধী’ নিখোঁজ, দায়ের অপহরণের মামলা

টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’য় ‘সোধি’ চরিত্রে অভিনয় করা গুরচরণ সিং সোমবার থেকে নিখোঁজ। গুরচরণের বাবা পালাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। গুরচরণের বাবা বলেছেন যে তিনি মুম্বই যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু মুম্বই পৌঁছাননি, এমনকী বাড়িও ফেরেননি।

পালম থানায় দায়ের করা অভিযোগে সাধনগরের হরজিৎ সিং বলেছেন যে তাঁর ছেলে গুরচরণ সিং সোমবার সকালে মুম্বই যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিনেতা আইজিআই বিমানবন্দর থেকে মুম্বইয়ের ফ্লাইট ধরেছিলেন। কিন্তু তিনি মুম্বই পৌঁছাননি বা বাড়িও ফেরেননি। এমনকি তাঁকে মোবাইলেও পাওয়া যাচ্ছে না।

২৫ এপ্রিল বিকাল ৩টে নাগাদ, অভিনেতার বাবা দিল্লির পালাম থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন। পুলিশের হাতে এখন একটি সিসিটিভি রয়েছে, যাতে গুরচরণ সিংকে চলে যেতে দেখা যায়। অভিনেতার ফোনটিও ২৪ এপ্রিল পর্যন্ত কাজ করছিল, তবে এখন এটি বন্ধ বলে জানা গেছে।

Related posts

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে ইতি এক যুগের

অসুস্থ আশা ভোঁসলে, মুম্বইয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা

টালিপাড়ায় কর্মবিরতি প্রত্যাহার, ‘ম্যাজিক মোমেন্টস’-এর কাজ বয়কট—নিরাপত্তায় নতুন এসওপি তৈরির সিদ্ধান্ত