Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
‘শেষের কবিতা’র অব্যক্ত অংশ ‘শেষের গল্প’ ওটিটি প্ল্যাটফর্মে - NewsOnly24

‘শেষের কবিতা’র অব্যক্ত অংশ ‘শেষের গল্প’ ওটিটি প্ল্যাটফর্মে

দেবারতি ঘোষ: অমিত-লাবণ্যর খুনসুটি বড়পর্দায় মিস করেছেন যারা,তাদের জন্য ২০ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক এ শুরু হয়েছে ‘শেষের গল্প’র স্ট্রিমিং।ছবির পরিচালক জিৎ চক্রবর্তী।ছবির প্রযোজক জয়দেব সমাদ্দার।ছবিতে অমিত রায়ের চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং লাবণ্যর চরিত্রে মমতা শঙ্কর।

শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের না বলা অংশ নিয়ে তৈরি সিনেমা ‘শেষের গল্প’।সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, রবীন্দ্রনাথ ও অমিত এবং লাবণ্য হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্করের জুটির রসায়ন যে দর্শকদের মন কাড়বে এমনই আশা করা যায়।কেমন হত যদি ‘শেষের কবিতা’ উপন্যাসের অমিত ও লাবণ্যের আবার দেখা হত বয়সকালে? জীবনের শেষলগ্নে যদি মুখোমুখি হতেন অমিত-লাবণ্য?সেই সাক্ষাৎ এবং তাদের একটি কাল্পনিক পুনর্মিলনের উপর নির্ভর করেই আবর্তিত হয়েছে সিনেমার গল্প।

‘শেষের গল্প’ ছবির কেন্দ্রবিন্দু একটি বৃদ্ধাশ্রম।গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, বিচ্ছেদের বহু বছর পর ‘অমিত রায়’ (সৌমিত্র চট্টোপাধ্যায় ) বন্ধু নরেন্দ্রকে নিয়ে কলকাতার কাছেই একটি বৃদ্ধাশ্রম চালান। গল্পের ফেরে হঠাৎ সেখানে পৌঁছন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা লাবণ্য দত্ত ( মমতা শঙ্কর)। সেখানে আকাশ ও কুহু নামে এক তরুণ দম্পতির সমান্তরাল গল্পের সাথে তাদের প্রেমের দীর্ঘ হারিয়ে যাওয়া অধ্যায়টির ফিরে দেখেন অমিত আর লাবণ্য।

কী হবে অদ্ভূত এই সম্পর্কের পরিণতি? সেই গল্পই বলবে ‘শেষের গল্প’।ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জী, মমতা শঙ্কর, খরাজ মুখার্জী, পল্লবী চ্যাটার্জী, কৃষ্ণ কিশোর মুখার্জী, দুর্গা সাঁতরা, অর্ণ মুখোপাধ্যায়, কল্যাণ চ্যাটার্জী, প্রদীপ ভট্টাচার্য।সংগীত পরিচালনা করেছেন জয় সরকার।গীতিকার রাজীব চক্রবর্তী।কণ্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী,রূপঙ্কর বাগচী,সোমলতা আচার্য,অনুপম রায়, কৌশিকী চক্রবর্তী,লোপামুদ্রা মিত্র।

Related posts

প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে ইতি এক যুগের

অসুস্থ আশা ভোঁসলে, মুম্বইয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা

টালিপাড়ায় কর্মবিরতি প্রত্যাহার, ‘ম্যাজিক মোমেন্টস’-এর কাজ বয়কট—নিরাপত্তায় নতুন এসওপি তৈরির সিদ্ধান্ত