প্রথম পাতা খবর মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ, বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

702 views
A+A-
Reset

নয়াদিল্লি: বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। বিরোধীদের হই-হট্টগোলে বারবার মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। এই পরিস্থিতি মোকাবিলায় এ বার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসলেন তিনি।

গোষ্ঠীসংঘর্ষে তপ্ত মণিপুর নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন বিরোধীরা। গত তিন দিন ধরে বিরোধীদের বিক্ষোভে অচলাবস্থা তৈরি হয়েছে সংসদে। এ দিন অধিবেশন শুরু হওয়ার আগে একদিকে যেমন সিনিয়র ক্যাবিনেট সদস্যদের নিয়ে নিজের বাড়িতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্য দিকে সংসদ ভবনে বিজেপির সংসদীয় দলের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।

সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে চলছে তাঁদের অবস্থান। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি চাইছে ইন্ডিয়া জোট। আড়াই মাসের বেশি সময় ধরে কেন অগ্নিগর্ভ মণিপুর? অশান্তি থামানোর জন্য কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? জবাব দিক প্রধানমন্ত্রী। দাবি ইন্ডিয়া জোটের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.