প্রথম পাতা খবর হোলির রং মাখাতে বাধা, রাজস্থানে এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

হোলির রং মাখাতে বাধা, রাজস্থানে এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

293 views
A+A-
Reset

রাজস্থানের দৌসা জেলায় হোলির আগে রং মাখাতে বাধা দেওয়ায় ২৫ বছর বয়সী এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি বুধবার সন্ধ্যায় রালওয়াস গ্রামে ঘটে। হংসরাজ নামের ওই যুবক স্থানীয় একটি গ্রন্থাগারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় আশোক, বাবলু ও কালুরাম নামে তিন যুবক সেখানে গিয়ে তাঁকে রং মাখাতে চান। কিন্তু হংসরাজ এতে রাজি না হলে তাঁরা তাঁকে লাথি মারে, বেল্ট দিয়ে মারধর করে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করে।

এই ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ও পরিবারের লোকজন হংসরাজের দেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন, যা রাত ১টা পর্যন্ত চলে। তাঁরা পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ, পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

পুলিশ আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.