Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অতীশি - NewsOnly24

দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অতীশি

নয়াদিল্লি: শনিবার রাজ নিবাসে দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আম আদমি পার্টি (এএপি) বিধায়ক অতীশি। তিনি অরবিন্দ কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হলেন।

এই সপ্তাহের শুরুতে আবগারি নীতি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কেজরিওয়াল। এর পরে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। অতীশির দিংর পাঁচজন মন্ত্রী – আগের মন্ত্রকের চারজন এবং একজন নতুন মুখও শপথ নিয়েছেন।

অতীশির নতুন মন্ত্রী পরিষদের মধ্যে রয়েছেন গোপাল রায়, কৈলাশ গহলত, সৌরভ ভরদ্বাজ, ইমরান হোসেন, মুকেশ আহলাওয়াত (নতুন)।

প্রসঙ্গত, কালকাজির প্রথমবারের বিধায়ক অতীশি, ভারতের মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত ১৭তম মহিলা এবং দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন৷ ৪৩ বছর বয়সী দিল্লির সর্বকনিষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রীও তিনি।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও