প্রথম পাতা খবর দিল্লি থেকে ফিরেই মমতার বাড়িতে অভিষেক, রাজ্যসভার প্রার্থী নিয়েই কি আলোচনা?

দিল্লি থেকে ফিরেই মমতার বাড়িতে অভিষেক, রাজ্যসভার প্রার্থী নিয়েই কি আলোচনা?

468 views
A+A-
Reset

কলকাতা: মঙ্গলবার, দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহরে ফিরেই তিনি প্রথমে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। জানা গিয়েছে, সেখানে দু’জনের মধ্যে প্রায় পৌনে দু’ঘণ্টা বৈঠক হয়। তৃণমূল সূত্রে খবর, রাজ্যসভা ভোটের প্রার্থী নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে।

রাজ্যের পাঁচটি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। পরিসংখ্যান বলছে, বিধায়ক সংখ্যার নিরিখে তার মধ্যে চারটি পাবে তৃণমূল। একটিতে জেতার কথা বিজেপি মনোনীত প্রার্থীর। সূত্রের খবর, এ দিন সেই তালিকা নিয়েই মমতা ও অভিষেকের আলোচনা হয়েছে।

বলে রাখা ভালো, রাজ্যসভার মনোনয়ন পেশ শুরু শুক্রবার, যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ২০ ফেব্রুয়ারি। রাজনৈতিক মহলের ধারণা, তার আগে সম্ভবত রাজ্যসভা ভোটের প্রার্থী নিয়ে এ দিন কথা হয়েছে তৃণমূলের এই দুই শীর্ষ নেতৃত্বের। তবে এ দিন মমতা ও অভিষেকের মধ্যে ঠিক কী বিষয়ে কথা হয়েছে, সেই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

এ দিকে, তৃণমূলের এক শীর্ষ সূত্রের দাবি, চারটি আসনেই নতুন প্রার্থী দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। নাম ঘোষণা হতে পারে বুধবার। বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার যে পাঁচ সাংসদের মেয়াদ ফুরোচ্ছে, তাঁরা হলেন শান্তনু সেন, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং অভিষেক মনু সিঙ্ঘভি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.