Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'পাল্টাবেন আপনারা', মোদীর 'বাংলায় সরকার' পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক - NewsOnly24

‘পাল্টাবেন আপনারা’, মোদীর ‘বাংলায় সরকার’ পাল্টানোর স্লোগানের পাল্টা অভিষেক

শনিবার মালদহের সভা থেকে রাজ্যে তৃণমূল সরকার বদলের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তারই কড়া জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নদিয়ার চাপড়ায় রোড শো থেকে নতুন স্লোগান তুলে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

অভিষেক বলেন, “কাল মোদীজি বলেছেন, পাল্টানো দরকার। আমি একমত—পাল্টানো দরকার। কিন্তু বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে পারবেন না। পাল্টাবে দিল্লি-গুজরাতের বহিরাগতেরা। যারা আগে ‘জয় শ্রীরাম’ বলে সভা শুরু করত, এখন তারাই ‘জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’ বলছে। বাংলার মানুষ আপনাদের কাছে মাথা নত করবে না।” তিনি তাঁর বক্তব্যে বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক কৌশল নিয়েও কটাক্ষ করেন।

উল্লেখ্য, শনিবার মালদহের সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, “বাংলায় এখন সুশাসনের সময় এসেছে। পাল্টানো দরকার।” এই কথা বলে তিনি পরপর পাঁচবার ‘চাই বিজেপি সরকার’ স্লোগান তোলেন। জনতার অংশগ্রহণে সেই স্লোগান ঘিরে তৈরি হয় রাজনৈতিক উত্তাপ। এমনকি রাত পোহানোর আগেই ওই স্লোগান নিয়ে গান প্রকাশ করে বিজেপি।

রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভাস্থলেও সেই গান বাজতে থাকে। ভাষণের মধ্যেও মোদী নতুন স্লোগানের পুনরাবৃত্তি করেন। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার আগেই চাপড়া থেকে পাল্টা স্লোগানে রাজনৈতিক বার্তা দিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্য রাজনীতিতে শাসক-বিরোধী তরজার উত্তাপ আরও বেড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

Related posts

প্রয়াত কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই, ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস

ভোটের আগে মগরাহাট পশ্চিমে বড় ধাক্কা কংগ্রেসে, প্রার্থীই যোগ দিলেন তৃণমূলে

ভবানীপুরে ‘বহিরাগত’ ঢোকানোর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ—উত্তরপাড়া থেকে তোপ মমতার