Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ইডি দফতরে হাজিরা দিচ্ছেন অভিষেক, ও দিকে 'ইন্ডিয়া'র সমন্বয় কমিটির বৈঠক - NewsOnly24

ইডি দফতরে হাজিরা দিচ্ছেন অভিষেক, ও দিকে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠক

কলকাতা: বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে কলকাতায় ইডি-র দফতরে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ দিনই রয়েছে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠক। সূত্রের খবর, জোটের বৈঠকে যোগ দেবেন না তিনি।

প্রাথমিক নিয়োগ মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। নিজের বিরুদ্ধে চলা মামলার নিষ্পত্তি না হওয়া অবধি ইডি যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে না পারে, সে ব্যাপারেই আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন অভিষেক। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হয় মামলাটির। আবেদন শোনার পর বিচারপতি জানিয়ে দেন, অভিষেকের এই রক্ষাকবচের কোনও প্রয়োজন নেই।

মঙ্গলবার কলকাতা হাইকোর্ট তাঁকে জানিয়ে দেয়, নতুন করে কোনও রক্ষাকবচের প্রয়োজন নেই তাঁর। কারণ, ইডি আগেই এ ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘সমন পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে সমস্যা নেই। তল্লাশিতেও বাধা নেই। তবে অন্য কিছুর জন্য একটু অপেক্ষা করুন। তাই বলা হয়েছে কড়া পদক্ষেপ না নিতে’।

Related posts

প্রয়াত কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই, ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস

ভোটের আগে মগরাহাট পশ্চিমে বড় ধাক্কা কংগ্রেসে, প্রার্থীই যোগ দিলেন তৃণমূলে

ভবানীপুরে ‘বহিরাগত’ ঢোকানোর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ—উত্তরপাড়া থেকে তোপ মমতার