Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কলকাতা পুলিশ ম্যারাথনে বিপত্তি, গেট ভেঙে আহত অ্যাডিশনাল সিপি - NewsOnly24

কলকাতা পুলিশ ম্যারাথনে বিপত্তি, গেট ভেঙে আহত অ্যাডিশনাল সিপি

কলকাতা: রবিবার রেড রোডে কলকাতা পুলিশের ম্যারাথন। অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনা। দমকা হাওয়া জেরে ফিনিশিং পয়েন্টের গেট ভেঙে পড়ে আহত কলকাতা পুলিশের অ্যাডিশানল সিপি ১ মুরলীধর শর্মা। জানা গিয়েছে, হালকা আঘাত লেগেছে তাঁর।

কলকাতা পুলিশের হাফ-ম্যারাথনে রবিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী, দেব, আবীর চট্টোপাধ্যায়, ইশা সাহাদের মতো টলিউডের একাধিক তারকা ম্যারাথনে পা মিলিয়েছেন। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও ম্যারাথনে উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে খবর, যে গেটে প্রতিযোগীরা নিজেদের দৌড় শেষ করছেন সেই গেটেরই দায়িত্বে ছিলেন মুরলিধর। হঠাৎ ফিনিশিং গেটটি হাওয়ার জেরে ভেঙে পড়ে যায়। তখনই আঘাত লাগে তাঁর। পুলিশ সূত্রে খবর, কাঁধে চোট পেয়েছেন অ্যাডিশনাল সিপি।

আহত মুরলিধরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। জানা গিয়েছে, এই পুলিশকর্তার চোট খুব একটা গুরুতর নয়। তবে যেহেতু তাঁর মাথায় আঘাত লেগেছে তাই তাঁকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Related posts

‘১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

‘১৪ বছর মিশনের প্রেসিডেন্ট, তবু ভোটার তালিকায় নাম নেই’—ধর্নামঞ্চে সন্ন্যাসী, তোপ মুখ্যমন্ত্রীর

২০০৬-এর স্মৃতি ফিরিয়ে মেট্রো চ্যানেলে ধর্না মমতার, এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে তোপ