Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
একুশে জুলাইয়ের মঞ্চে মমতার সঙ্গে অখিলেশ যাদব! - NewsOnly24

একুশে জুলাইয়ের মঞ্চে মমতার সঙ্গে অখিলেশ যাদব!

কলকাতা: আগামীকাল, রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

অখিলেশ যাদবের সঙ্গে বরাবরই সম্পর্ক ভাল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। অখিলেশ যে তৃণমূলের শহিদ স্মরণ সভায় আসবেন, শনিবার তা জানিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ।

একটি সূত্রের খবর, অখিলেশ যাদব নিজেই ফোন করেছিলেন মমতা বন্দ্যেপাধ্যায়কে। তিনি নিজেই ২১-র মঞ্চে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই প্রস্তাব ফেরাননি মমতা।

জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে রবিবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি অখিলেশ-কিরণময় পৌঁছে যাবেন ধর্মতলার মঞ্চে। মমতার সভায় বক্তৃতা করবেন অখিলেশ। সভা শেষে আবার দিল্লি ফিরবেন অখিলেশ।

Related posts

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের