Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শেষ দফার আগে জোর প্রচার, কলকাতায় কেজরিওয়াল—তেজস্বী ও সোরেনও নামছেন তৃণমূলের সমর্থনে - NewsOnly24

শেষ দফার আগে জোর প্রচার, কলকাতায় কেজরিওয়াল—তেজস্বী ও সোরেনও নামছেন তৃণমূলের সমর্থনে

দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে প্রচারে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। রবিবার কলকাতায় তৃণমূলের সমর্থনে সভা করতে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে তিনি সভা করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি দলের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তৃণমূল সূত্রে খবর, রবিবার বিকেল পাঁচটা নাগাদ তিলজলা রোডের গুরু রবিদাস পার্ক সংলগ্ন এলাকায় কেজরিওয়ালের সভা হবে। এই সভায় আশপাশের কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত থাকবেন। প্রচারের শেষ লগ্নে তাঁর এই সফরকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে শনিবারই রাজ্যে এসে পৌঁছচ্ছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। তিনি বরাহনগর, জোড়াসাঁকো এবং রাসবিহারী এলাকায় একাধিক সভা করবেন। তৃণমূল প্রার্থীদের সমর্থনে তাঁর এই প্রচারসূচি ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে।

একই দিনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও তৃণমূলের হয়ে প্রচারে নামছেন। চন্দননগরের ভদ্রেশ্বর এবং শ্রীরামপুরে সভা করবেন তিনি। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে তাঁর সভা বিশেষ গুরুত্ব পাচ্ছে। উল্লেখ্য, ২৯ এপ্রিল রাজ্যে শেষ দফার ভোট। তার আগে ২৭ এপ্রিলই শেষ হচ্ছে প্রচারপর্ব। ফলে শেষ মুহূর্তে বিরোধী জোটের শীর্ষ নেতাদের উপস্থিতি তৃণমূলের প্রচারে নতুন গতি আনবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে এখন প্রচারের উত্তাপ তুঙ্গে।

Related posts

ভোরে জঙ্গিপুরে চাঞ্চল্য, স্ট্রংরুমের সিসিটিভি বন্ধের অভিযোগে তৃণমূল প্রার্থীর ক্ষোভ

‘এম ফ্যাক্টর’-এ ভরসা তৃণমূলের, প্রথম দফার পরই বাড়তি আসনের দাবি শাসক শিবিরে

মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে ফের বিরোধীদের উদ্যোগ, রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা